এমপি থাকতে যদি জনপ্রিয়তা হারিয়ে ফেলেন, আমাদের কি করার আছে’

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

জাতীয় ডেস্ক:

Manual4 Ad Code

এমপি থাকতে যদি জনপ্রিয়তা হারিয়ে ফেলেন, আমাদের কি করার আছে— নৌকার প্রার্থীদের উদ্দেশে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২০ ডিসেম্বর)  সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

Manual4 Ad Code

ওবায়দুল কাদের বলেন, ‘আপনি যদি এলাকায় এমপি থাকতে নিজের জনপ্রিয়তা হারিয়ে ফেলেন, তখন ওখানে স্বতন্ত্র ঢুকে গেলে আমরা কি করবো? কি করার আছে আমাদের। কাজেই নৌকার ইজ্জত নৌকার লোকেরা রাখবে।’

নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে স্বতন্ত্রদেরও প্রার্থী হতে বলেছেন জানিয়ে কাদের বলেন, ‘এ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য, আমাদের নেত্রী একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য স্বতন্ত্রদেরও প্রার্থী হতে বলেছেন। এতে কারও কিছু হারাবার নেই, নৌকার নিজের শক্তি আছে। ভয় পান কেন?’

Manual6 Ad Code

নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়ে কাদের বলেন, স্বতন্ত্র স্বতন্ত্রের নির্বাচন করবেন, নৌকা নৌকার নির্বাচন করবেন। কারও সঙ্গে কারও ঝগড়া-ঝাটির কোনো প্রয়োজন নেই।

বিএনপিকে ঢাল, তলোয়ারবিহীন নিধিরাম সর্দার আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা কিসের অসহযোগ করবে। বানরে সংগীত গায়, শিলা ভাসে জলে, সে রকম হল না?

বিএনপির অসহযোগ আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এখন বলে কি অসহযোগ আন্দোলন করবে। হায়রে আল্লাহ, “বানরে সংগীত গায়, শিলা ভাসে জলে”, সে রকম হল না? এরা নাকি অসহযোগ আন্দোলন করবে। বঙ্গবন্ধুর সেই ডাক স্বাধীনতার জন্য। ঢাল নেই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। তারা কিসের অসহযোগ করবে?’

News/R-3

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code