এলপিজি সিলিন্ডারের দাম আরও ১৮ টাকা বাড়ল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজি সিলিন্ডারের দাম নভেম্বর মাসের জন্য ১৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি ওজনের একটি এলপিজি গ্যাস কিনতে ভোক্তা এখন গুণতে হবে ১ হাজার ৩৮১ টাকা।

বৃহস্পতিবার ( ০২ নভেম্বর ) বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডার গ্যাসের এই দাম নির্ধারণের ঘোষণা দেন। ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এর ধারাবাহিকতায় বিইআরসি নভেম্বর মাসের জন্য এলপিজির দাম ঘোষণা করেছে।

Manual8 Ad Code

গেল মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম ছিল ১ হাজার ৩৬৩ টাকা। ঘোষিত নতুন দর আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হয়েছে। আগস্ট থেকে নভেম্বর এই চার মাসের ব্যবধানে ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে ৩৮২ টাকা।

জুলাই মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম ছিল ৯৯৯ টাকা। আগস্ট মাসে ১২ কেজি একটি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ১৪০ টাক। সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম ছিল ১ হাজার ২৮৪ টাকা। অক্টোবর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের গ্যাসের দাম ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি নভেম্বরে ১৮ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ৩৮১ টাকা।

এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। তবে এলপিজির দাম নির্ধারণ করা হয় সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকোর প্রতি মাসে প্রকাশ করা প্রোপেন ও নিউটনের দামের ওপর। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

Manual4 Ad Code

বিইআরসির নভেম্বর মাসের জন্য বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি প্রায় ১১৫ টাকা ৯ পয়সা যা অক্টোবর মাসে ছিল ১১৩ টাকা ৬১ পয়সা।

সেপ্টেম্বর মাসে প্রতি কেজি এলপিজি গ্যাসের দাম ছিল মূসকসহ প্রতি কেজি প্রায় ১০৭ টাকা ১ পয়সা ধরে যা আগস্ট ছিল ৯৪ টাকা ৯৬ পয়সা।

Manual6 Ad Code

বিইআরসির তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় জুলাই থেকে অক্টোবর এই চার মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে ৩৬৪ টাকা।

Manual1 Ad Code

সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজি সিলিন্ডারে দাম না বাড়লেও বেড়েছে গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দাম।

চলতি মাসে অটো গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার প্রায় ৬৩ টাকা ৩৬ পয়সা যা অক্টোবর মাসে ছিল ৬২ টাকা ৫৪ পয়সা। এর আগে সেপ্টেম্বর মাসে ছিল প্রতি লিটার প্রায় ৫৮ টাকা ৮৭ পয়সা আর আগস্ট মাসে ছিল ৫২ টাকা ১৭ পয়সা এবং জুলাই মাসে ছিল ৪৬ টাকা ৫৯ পয়সা।

বাজারে সাড়ে পাঁচ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডার গ্যাস পাওয়া যায়। দেশি-বিদেশি মিলিয়ে প্রায় এক ডজনরও বেশি কোম্পানি এলপিজির ব্যবসায় আছে বাংলাদেশের বাজারে।

বিইআরসি প্রতি মাসে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করলেও তাদের বেঁধে দেওয়া দামে গ্যাসের সিলিন্ডার না পাওয়ার অভিযোগ বেশ পুরোনো। ভোক্তাদের অভিযোগ প্রতি মাসে বিইআরসি দাম নির্ধারণ করে দায় সারে। মাঠ পর্যায়ে তাদের বেঁধে দেওয়া দাম আদৌ কার্যকর কি না সেটা তারা তদারকি করে না। এই সুযোগে খুচরা ব্যবসায়ীরা প্রতি সিলিন্ডারে ২০০-২৫০ টাকা বেশি নেয়।

সরকার গৃহস্থালিতে গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়ার নীতিগত সিদ্ধান্তের পর ঢাকা সহ বড় শহর গুলোতে এলপিজি সিলিন্ডার গ্যাসের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। গ্রাহকদের প্রত্যাশা এলপিজি সিলিন্ডার গ্যাসের যেই দাম নির্ধারণ করা হয় সেই দামে বাজার থেকে গ্যাস প্রাপ্তির নিশ্চয়তা পাওয়া যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code