এলো টিনা রাসেলের ভ্যালেন্টাইন উপহার (ভিডিও)

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: অবশেষে অন্তর্জালে উন্মুক্ত হলো বাপ্পা মজুমদার ফিচারিং টিনা রাসেলের গান ‘কিছু নেই যার’। গানটি প্রকাশের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হলো সংশ্লিষ্টদের।

বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউটিউবসহ সংগীতের বিভিন্ন প্ল্যাটফর্মে উন্মুক্ত হয় গানটি। এটি বাপ্পার সুর-সংগীতে ‘বিউটিফুল ভয়েসেস’ প্রজেক্টের প্রথম সিজনের গান। যে গানটির মাধ্যমে এক যুগের ব্যবধানে ফের একসঙ্গে গান করলেন গীতিকবি জুলফিকার রাসেল ও সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

Manual5 Ad Code

প্রেম আর বিরহে মাখা গানটির কাব্যিক কথাগুলো এমন—

Manual1 Ad Code

কিছু নেই যার তুমি ছাড়া
কেনো তাকে একলা ছাড়ো!
কী করেছো ক্ষতি আমার
আসলেই কি বুঝতে পারো?
তোমার কথা ভেবে ভেবে
নিঃসঙ্গতায় ভুগছি আরও
কী করেছো ক্ষতি আমার
আসলেই কি বুঝতে পারো?

Manual8 Ad Code

পুরো গানচিত্রটি দেখা যাবে এখানে ক্লিক করে

গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‌‌‘আবার আমি আর জুলফিকার রাসেল একসঙ্গে গান করলাম! এটা ভালো লাগার বিষয়। বরাবরই রাসেল আমার অন্যতম পছন্দের গীতিকবি। তবে নতুন করে মুগ্ধ হয়েছি টিনার কণ্ঠে। খুবই মিষ্টি, গান শেখা কণ্ঠ। ফলে সংগীত পরিচালক হিসেবে আমাদের প্রথম কাজের অভিজ্ঞতা দারুণ। এখন দেখার বিষয় শ্রোতারা কেমন প্রতিক্রিয়া জানান।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code