এশিয়ার চার দেশ সফরে যুক্তরাষ্ট্রের স্পিকার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: বহুল আলোচিত এশিয়া সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তার দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রবিবার শুরু হওয়া এই সফরে এশিয়ার চার দেশে যাওয়ার কথা রয়েছে তার। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। পেলোসি ন্যান্সির দফতর থেকে তার এশিয়া সফরের বিষয়টি নিশ্চিত করা হলেও সম্ভাব্য তাইওয়ান সফরের বিষয়ে কিছু জানানো হয়নি। মার্কিন স্পিকারের দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, স্পিকার ন্যান্সি পেলোসি সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সফরসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কংগ্রেসের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code