এ বছরও এসএসসি-এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, খুব শিগগিরই সারাদেশের শিক্ষার্থীদের টিকা দেওয়ার কাজ সম্পন্ন করা হবে। ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

রবিবার (২ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে নতুন সচিবকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

Manual6 Ad Code

শিক্ষামন্ত্রী জানান, মহামারি করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে এবারের এইচএসসি পরীক্ষা। তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে।

তিনি বলেন, করোনার কারণে শিক্ষা ব্যবস্থায় থাকা ঘাটতি পূরণই এখন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে মার্চ পর্যন্ত পুরোপুরি শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে না।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code