ওয়েবেও ছবি ক্রপিং বন্ধ করলো টুইটার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ 

স্বয়ংক্রিয়ভাবে এবার ওয়েবেও ছবি ক্রপ করা বন্ধ করে দিয়েছে টুইটার। এখন গোটা প্ল্যাটফর্ম জুড়েই পূর্ণ আকৃতির ছবি দেখাচ্ছে মাইক্রোব্লগিং সাইটটি। ব্যবহারকারীদের অভিযোগের পর মোবাইলে ছবি ক্রপিং করা বন্ধ করেছিল টুইটার।

এখন ব্যবহারকারীরা ওয়েবে পোর্ট্রেইট ছবি পোস্ট করলে, তা সম্পূর্ণ আকারেই দেখা যাচ্ছে। কোনো অংশ ক্রপ হচ্ছে না। তবে, প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, অন্য ওয়েবসাইটে ‘এম্বেড’ করা ছবি টুইট করা হলে সেটির আকৃতিতে পরিবর্তন দেখা যাচ্ছে। টুইটার অন্য কোনো সাইটের লিংকের প্রিভিউ ১৬:৯ অনুপাতে দেখায়। এজন্য অনেক সময়ই সংবাদমাধ্যমগুলোকে আলাদাভাবে টুইটে ছবি যোগ করতে দেখা যায়।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

গত বছর গবেষকরা জানিয়েছিলেন, লিঙ্গ ও বর্ণ ভেদে পক্ষপাতমূলক আচরণ করে টুইটারের ছবি ক্রপিং অ্যালগরিদম। ওই ঘটনার পরপরই এ নিয়ে পদক্ষেপ নেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও টুইটারের স্বয়ংক্রিয় ক্রপিং নিয়ে সমস্যা দেখা দেয় গত বছর। ব্যবহারকারীদের নজরে, সাদা ও কালো চেহারার ছবি হলে টুইটারের অ্যালগরিদম সাদা চেহারাকে রেখে কালো চেহারাটিকে কেটে দেয়।

গবেষকরা আরও জানান, অ্যালগরিদমটিতে কিছুটা পক্ষপাত রয়েছে শ্বেতাঙ্গ ও নারী প্রশ্নে। এর কিছুদিন পর টুইটার জানায়, তারা অ্যালগরিদমটিই বাতিল করে দিচ্ছে। ছবি ক্রপিং অ্যালগরিদমের পক্ষপাত শনাক্তে কম্পিউটার গবেষক ও হ্যাকারদের জন্য প্রতিযোগিতার আয়োজনও করেছিল প্রতিষ্ঠানটি। এখন থেকে ব্যবহারকারীর পোস্ট করা ছবি পুরোপুরিভাবেই দেখা যাবে।

Manual2 Ad Code

সূত্র: এনগ্যাজেট

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code