ওয়েস্টফেরি প্রিন্টওয়ার্কস্ প্ল্যানিং এপ্লিকেশনের অনুমোদনের সিদ্ধান্ত বাতিল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual6 Ad Code

টাওয়ার হ্যামলেটস বারার আইল অব ডগস এর বিতর্কিত ওয়েস্টফেরি প্রিন্টওয়ার্কস্ উন্নয়ন সংক্রান্ত প্ল্যানিং এপ্লিকেশন বাতিল করা হয়েছে। সরকারের নবনিযুক্ত ইন্সপেক্টর গত শুক্রবার এই প্ল্যানিং এপ্লিকেশনটি বাতিল করে দেন।
গত বছর কাউন্সিলের বিরোধিতা সত্বেও সরকারের সাবেক হাউজিং সেক্রেটারী রবার্ট জেনরিক এটি অনুমোদন দিয়েছিলেন। বারার স্থানীয় উন্নয়ন পরিকল্পনা এবং বাসিন্দাদের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার কারণেই টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এই উন্নয়ন প্রকল্পকে অনুমোদন দেয়ার মূল সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলো।
এ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস বলেন, ওয়েস্টফেরি প্রিন্টওয়ার্কসের সিদ্ধান্তটি টোরি স্লিজ অর্থাৎ ক্ষমতাসীন দলের দুর্নীতির চলমান গল্পের সর্বশেষ অধ্যায়। তিনি বলেন, হাউজিং সেক্রেটারী রবার্ট জেনরিক যখন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, অসংখ্য বাসিন্দা এবং তার নিজের প্ল্যানিং ইন্সপেক্টর (পরিকল্পনা পরিদর্শক) এর মতামতের বিরুদ্ধে গিয়ে তড়িঘড়ি করে ওয়েস্টফেরি প্রিন্টওয়ার্কস্ প্ল্যানিং এপ্লিকেশন অনুমোদন করেন, তখন তা অসংখ্য গুরুতর প্রশ্ন উত্থাপন করেছিলো। তার বিরুদ্ধে এই অভিযোগও উঠে যে এপ্লিকেশন অনুমোদন না করার যুক্তিসংগত কারণগুলো তিনি উপেক্ষা করেন এবং ডেভেলপারের অর্থ বাঁচাতে তিনি দ্রুততার সাথে এই অনুমোদনের সিদ্ধান্ত দেন, যার ফলে এই প্ল্যানিং প্রক্রিয়া থেকে স্থানীয় সার্ভিসগুলো কয়েক মিলিয়ন পাউন্ড পাওয়া থেকে বঞ্চিত হয়।
মেয়র বিগস বলেন, আমি সন্তুষ্ট যে, অনেকগুলো মাস এবং দুটি গণ তদন্ত শেষে ইন্সপেক্টর এবং নতুন সেক্রেটারী অব স্ট্যাট উভয়েই কাউন্সিলের এই দৃষ্টিভঙ্গির প্রতি একমত হয়েছেন যে বড় ধরনের প্রকল্পের অনুমোদন প্রত্যাখ্যান করা উচিত। ওয়েস্টফেরি প্রিন্টওয়ার্কস্ আকার ও উচ্চতা উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট সাইটের জন্য অনুপযুক্ত ছিলো এবং এই এলাকার ঐতিহ্যের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলার পাশাপাশি মাত্র ২১ ভাগ এফোর্ডেবল হাউজিং অর্থাৎ সাশ্রয়ী মূল্যের আবাসনের প্রস্তাব করা হয়েছিলো। ২০১৬ সালে প্রাথমিকভাবে অনুমোদিত ছোট আকারের প্রকল্পটি এখনও বাস্তবায়ন করা যেতে পারে এবং এই সাইটে যেকোন উন্নয়ন প্রকল্পে আমাদের বাসিন্দাদের জন্য সর্বাধিক সুবিধা প্রদান নিশ্চিত করতে আমরা কাজ চালিয়ে যাবো।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code