কংগ্রেসনাল বাংলাদেশ ককাসে আলেক্সান্দ্রিয়াকে অভিনন্দন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

মার্কিন কংগ্রেসে কনিষ্ঠতম সদস্যা হলেও খেটে খাওয়া মানুষ তথা অভিবাসী সমাজের অধিকারের প্রশ্নে আপসহীন হওয়ায় ইতিমধ্যেই সকলের দৃষ্টি আকর্ষণকারী আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ (৩০) বাংলাদেশ ককাসে যোগদান করায় প্রবাসীদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। উত্তর আমেরিকায় সবচেয়ে বেশী বাংলাদেশীদের এলাকা (নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এবং ব্রঙ্কসের পার্কচেস্টার) থেকে ২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়েছেন কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১৪ থেকে। রাজনীতিতে ‘উদিয়মান তারকা’ খেতাবে ভ’ষিত হয়েছেন ডেমক্র্যাটিক পার্টির অন্যতম শীর্ষস্থানীয় নেতা কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলিকে ধরাশায়ী করার পরই। মি. ক্রাউলি ছিলেন কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের কো-চেয়ার। তিনি কংগ্রেস থেকে বিদায় নেয়ার পর শুণ্য এ আসনে কে অধিষ্ঠিত হবেন সেই জল্পনা-কল্পনা এখনও অব্যাহত রয়েছে। তবে এরইমধ্যে অর্থাৎ গত সপ্তাহে আলেক্সান্দ্রিয়ার যোগদানের সংবাদে বাংলাদেশী আমেরিকানরা উৎফুল্ল। নির্বাচনী এলাকার প্রতিটি মানুষকে যেভাবে আপন করে নিয়েছেন, একইচেতনায় বাংলাদেশের স্বার্থেও তিনি নিরলসভাবে কাজ করবেন-এ প্রত্যাশা সকলের। উল্লেখ্য, তার কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট অফিসের উপ-পরিচালক হিসেবে নিয়োগ করেছেন বাংলাদেশী তরুনী নওরীন আকতারকে। প্রবাসের কর্মচঞ্চল তরুণ-তরুণীদের একটি গ্রæপ অনেক আগে থেকেই আলেক্সান্দ্রিয়ার পক্ষে মাঠে রয়েছেন। সামনের বছরের নভেম্বরের পুননির্বাচনেও তারা জোটবদ্ধ হয়ে আলেক্সান্দ্রিয়ার পক্ষে মাঠে থাকার সংকল্প ব্যক্ত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code