কক্সবাজার-সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: প্রথমবারের মতো কক্সবাজার-সেন্টমার্টিন নৌ রুটে সীমিত পরিসরে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল।  আজ সকাল সোয়া সাতটার দিকে কক্সবাজার নুনিয়ারছড়া বিআইডব্লিওটিএ-এর ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস নামের একটি জাহাজ ৭৫০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্য যাত্রা করে।

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী এক্সপ্রেস কক্সবাজারের ব্যবস্থাপক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, প্রথমদিন কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ ৭৫০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন রওনা দিয়েছে। এবারের পর্যটন মৌসুমে প্রথমবারের মতো কোনো জাহাজ সেন্টমার্টিন গেল।

তিনি বলেন, আমাদের তরফ থেকে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা  দেওয়া হচ্ছে। জাহাজই রয়েছে ট্যুরিস্ট পুলিশের একটি টিম। সব কিছু ঠিক থাকলে দুপুর সাড়ে ১২ টার দিকে জাহাজটি সেন্টমার্টিন পৌঁছাবে।

Manual3 Ad Code

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশনের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চালু করা যাচ্ছে না। তবে বিকল্প উপায় হিসেবে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চালুর সিদ্ধান্ত নিয়েছি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code