কঙ্গোর এয়ারপোর্ট সুরক্ষার দায়িত্বে বাংলাদেশের নারী শান্তিরক্ষী

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক:

Manual6 Ad Code

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় কঙ্গোর মনুস্কো এয়ারপোর্ট সুরক্ষার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের পুলিশের নারী শান্তিরক্ষীরা। জাতিসংঘ পরিচালিত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা বিমানবন্দরটি।

শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের পরিচালিত ডিআর কঙ্গোর মনুস্কো বিমানবন্দর সুরক্ষার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা।

Manual1 Ad Code

বাংলাদেশ থেকে ৮ হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দরের নিরাপত্তায় রয়েছেন ব্যানএফপিইউ-১, রোটেশন-১৪ এর নারী শান্তিরক্ষীরা।

Manual7 Ad Code

এই রোটেশনের কমান্ডার মেরিনা আক্তার বলেন, আমরা শুধু দেশের মাটিতেই নয়, জাতিসংঘের পতাকাতলে অত্যন্ত মর্যাদা ও গর্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, কঙ্গোর এই বিমানবন্দরটির নিরাপত্তা বিধান করা নিশ্চয়ই আমাদের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। আমরা অত্যন্ত আশাবাদী বরাবরের মতোই এবারেও আমরা সফল হবো। জাতিসংঘের ম্যান্ডেট মেনে আমরা নির্মোহভাবে কঙ্গোবাসীর জন্য শান্তির অভিপ্রায়ে নিরন্তর কাজ করে চলেছি।

জাতিসংঘের পরিচালিত এই বিমানবন্দরটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা, যার সুরক্ষা দিতে পেরে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা অত্যন্ত গর্বিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code