কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন পূজা

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: বর্তমান প্রজন্মের মেধাবী চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় প্রতিভা দিয়ে আলো ছড়াচ্ছেন সিনেপর্দায়। ‘পোড়ামন ২’ দিয়ে যাত্রা শুরু করে হাঁটি হাঁটি পায়ে এগিয়ে চলেছেন চূড়ান্ত সফলতার দিকে। ইদানিং কাজের বাইরেও থাকছেন আলোচনায়। ঢালিউড শীর্ষ নায়কের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে চুপ ছিলেন দীর্ঘদিন। এবার নিরবতা ভাঙলেন তিনি। গুজব রটনাকারীদের হুঁশিয়ার করে দিলেন কড়াবার্তা! মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে পূজা চেরি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে চলচ্চিত্র নিয়ে নিজের স্বপ্ন-সাধনার পাশাপাশি বাধা-বিপত্তির কথাও উঠে আসে। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সু-অভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি একটু একটু এগিয়ে যাচ্ছি। অল্পদিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আপন করে নিয়েছে— এতে করে জীবনের শেষদিন পর্যন্ত এই কাজটাই করে যেতে চেয়েছি। চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাধা দেয়ার চেষ্টা করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এসবে পাত্তা না দিয়ে আমি সবসময় কাজে মনোযোগী হয়েছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code