কড়া নজরদারি, রাত ৩টে পর্যন্ত খোলা পানশালা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

উৎসবের মৌসুমে সেজে উঠেছে কলকাতা। আলোর রোশনাইয়ে আরও রঙিন রাজপথ। করোনার ভয় থাকলেও, বড়দিনে মানুষের ঢল নামতে পারে পার্ক স্ট্রিট চত্বরে। সে কথা মাথায় রেখে পুলিশ এবং প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। নাইটক্লাব, পানশালা এবং রেস্তরাঁতে নজরদারি চালাবে আবগারি দফতরও।

Manual4 Ad Code

পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, ধর্মতলা-সহ কলকাতার গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হবে। শহরে প্রায় ৫ হাজার পুলিশ মোতায়েন করা হবে বলে পুলিশ সূত্রের খবর। ‘ওয়াচ টাওয়ার’-এর  মাধ্যমে নজরদারির পাশাপাশি সাদা পোশাকে রাস্তায় থাকবে পুলিশ। কলকাতায় রাত ৩টে পর্যন্ত খোলা থাকবে নাইট ক্লাব, রেস্তরাঁ এবং পানশালা। বড়দিনে উৎসবের আমেজে মাতলেও, করোনার নিয়মবিধি মেনে চলতে হবে।

Manual6 Ad Code

কলকাতায় প্রায় দেড়শো পানশালা, রেস্তরাঁ, নাইটক্লাব রয়েছে। সেখানে নাচ-গানের ক্ষেত্রে বিধিনিষেধ জারি রয়েছে আগে থেকেই। উৎবের মৌসুমে ও  (২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত) একই নিয়ম কার্যকর থাকবে বলে জানা গিয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code