কনস্টেবল পদে ৬৪ জেলা থেকে নিয়োগ হবে, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬৪ জেলা থেকে ৪ হাজার ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে।  গত ১ অক্টোবর ( মঙ্গলবার ) থেকে আবেদন শুরু শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৫ অক্টোবর পর্যন্ত।

Manual1 Ad Code

Manual1 Ad Code

বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্যমতে, জেলাভিত্তিক শূন্য পদ অনুসারে সবচেয়ে বেশি প্রার্থী নেওয়া হবে ঢাকা জেলা থেকে ৩৫১ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম জেলা থেকে ২২২ জনকে নেওয়া হবে।

এ ছাড়া গাজীপুর জেলায় নেওয়া হবে ৯৯ জন, মানিকগঞ্জে ৪১, মুন্সিগঞ্জে ৪২, নারায়ণগঞ্জে ৮৬, নরসিংদীতে ৬৫, ফরিদপুরে ৫৬, গোপালগঞ্জে ৩৪, মাদারীপুরে ৩৪, রাজবাড়ীতে ৩১, শরীয়তপুরে ৩৪, কিশোরগঞ্জে ৮৫, টাঙ্গাইলে ১০৫, ময়মনসিংহে ১৪৯, জামালপুরে ৬৭, নেত্রকোনায় ৬৫, শেরপুরে ৩৯, বান্দরবানে ১১, কক্সবাজারে ৬৭ জন।
Manual5 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নেওয়া হবে ৮৩ জন, চাঁদপুরে ৭১, কুমিল্লায় ১৫৭, খাগড়াছড়িতে ১৮, ফেনীতে ৪২, লক্ষ্মীপুরে ৫০, নোয়াখালীতে ৯১, রাঙামাটিতে ১৭, রাজশাহীতে ৭৬, জয়পুরহাটে ২৬, পাবনায় ৭৩, সিরাজগঞ্জে ৯০, নওগাঁয় ৭৬, নাটোরে ৫০, চাঁপাইনবাবগঞ্জে ৪৮, বগুড়ায় ৯৯, রংপুরে ৮৪, দিনাজপুরে ৮৭, গাইবান্ধায় ৬৯, কুড়িগ্রামে ৬০, লালমনিরহাটে ৩৬, নীলফামারীতে ৫৩, পঞ্চগড়ে ২৯, ঠাকুরগাঁওয়ে ৪১, খুলনায় ৬৮, যশোরে ৮১, ঝিনাইদহে ৫২, মাগুরায় ২৭, নড়াইলে ২১, বাগেরহাটে ৪৩, সাতক্ষীরায় ৫৮, চুয়াডাঙ্গায় ৩৩, কুষ্টিয়ায় ৫৭, মেহেরপুরে ১৯, বরিশালে ৬৮, ভোলায় ৫২, ঝালকাঠিতে ২০, পিরোজপুরে ৩২, বরগুনায় ২৬, পটুয়াখালীতে ৪৫, সিলেটে ১০০, মৌলভীবাজারে ৫৬, সুনামগঞ্জে ৭২ ও হবিগঞ্জে ৬১ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code