কমলগঞ্জের শমসেরনগরে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে আহত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

জেলা প্রতিনিধি মৌলভীবাজার:- মৌলভীবাজার জেলার শমসেরনগরে এসএসসি পরীক্ষার্থী মো: ইউসূফ আলী (১৭) কে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে। মারাত্মকভাবে আহত ইউসুফকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ামাত্র তেলিবিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো: ইউসূফ আলী (১৭) কে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। মারাত্মকভাবে আহত ইউসুফকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এটিএম উচ্চ বিদ্যালয় ও তেলিবিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত বলে জানা গেছে।

আজ রোববার দুপুরে শমসেরনগর বাজারে কালিমন্দিরের পাশে মেইনরোডে শত শত মানুষের চোখের সামনে এ ঘটনা ঘটে। আহত ইউসুফ (১৭) কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জবপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে। সে চলতি বছর তেলিবিল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছে।

প্রত্যক্ষদর্শী ও সহপাঠীসূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষা শেষে সহপাঠীদের সাথে ইউসুফও বাড়ি ফিরছিলেন। ওই সময় এটিএম উচ্চ বিদ্যালয়ের তানবির ও সাইফ সহ কয়েকজন পরীক্ষার্থী ইউসুফকে ডেকে নিয়ে যায়। ইউসুফ সরলমনে সহপাঠীদের ডেকে চলে যায়। তখন তেলিবিল উচ্চ বিদ্যালয়ের শাকিল, রায়হান, তারেক, সালমানরা সহপাঠী ইউসুফকে পেছন থেকে ফিরে যাওয়ার জন্য ডাক দিলে, এটিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতর্কিতে ইউসুফের ওপর ঝাঁপিয়ে পড়ে। এক পর্যায়ে দুর্বৃত্তরা ইউসুফকে ঘিরে ছুরি দিয়ে উপুর্যপরি কুপাতে থাকে। ইউসুফ চিৎকার করেও নিজেকে দুর্বৃত্তদের কাছ থেকে রক্ষা করতে পারেনি। অবশেষে, স্থানীয় মানুষ এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে, স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে সিএনজিচালিত অটোরিক্সা যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

Manual5 Ad Code

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সূত্রে জানা যায়, ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত পাওয়া গেছে। তাঁকে ছুরি দিয়ে পিঠে, হাতে কয়েকটি আঘাত করা হয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার সারা শরীরে বিশেষ করে পিঠ, পেট ও হাতে মারাত্মক ৫টি জখম পাওয়া গেছে। তাকে নিবিড়ভাবে সেবা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি অনেকটা শঙ্কামুক্ত।

Manual5 Ad Code

ঘটনার বিবরণে জানা যায়, তেলিবিল উচ্চ বিদ্যালয় এবং এটিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল শমসেরনগর বালিকা উচ্চ বিদ্যালয়। সেখানে কয়েকজন সহপাঠীদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে এ নৃশংস হামলা করা হয়। চলমান এসএসসি পরীক্ষার ৩য় দিন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হলে, তেলিবিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নোমান আহমদ সহ কয়েকজনের সমঝোতায় মীমাংসা হয়ে যায়। কিন্তু, হামলাকারীরা মীমাংসাকে অমান্য করে প্রতিশোধ নেওয়ার জন্য পরীক্ষার শেষ দিনের সুযোগের অপেক্ষায় থাকে। সেই ঘটনার জের ধরে, আজকে কয়েকজন ইউসুফকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

Manual1 Ad Code

ইউসুফের বাবা বলেন,‘‘ আমার সহজ সরল ছেলেকে দুর্বৃত্তরা উপুর্যপরি কুপিয়ে আহত করেছে। সে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে। আমি এ ঘটনার সুবিচার চাই।’’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code