কমলগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code
কমলগঞ্জ প্রতিনিধিঃ
কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের সহযোগিতায় দুঃস্থ ও অসহায় তিন পরিবার কে ঈদ উপহার হিসেবে সেলাই মেশিন প্রদান করে কমলগঞ্জ উপজেলা। করোনাকালীন সময়ে দেশের অনেক দরিদ্র পরিবার কাজ হারিয়ে অসহায় অবস্থায় দিন যাপন করছেন। মানবিক কারনে এবং সংগঠন এর তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে অসহায় পরিবার গুলোকে স্বাবলম্বী হওয়ার প্রয়াস হিসেবে এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান উপস্থিত নেতারা। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ফয়সল আহমদ এর পরিচালনায় উক্ত মেশিন বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন সৈয়দ নাভিদ সালেহ, তথ্য ও গবেষণা সম্পাদক জেলা ছাত্রদল, দিনার চৌধুরী, সদস্য সচিব, কমলগঞ্জ উপজেলা ছাত্রদল, পৌর যুবদল নেতা মীর খালেদ, জাফর সাদেক জামী, যুগ্ম আহ্বায়ক, কমলগঞ্জ উপজেলা ছাত্রদল, জাকির হোসেন জুবেল, যুগ্ম আহ্বায়ক ,পৌর ছাত্রদল, আহাদ মিয়া
সদস্য , কমলগঞ্জ উপজেলা ছাত্রদল, শাহেদ আহমদ, উপজেলা ছাত্রদল নেতা, মেহেদী হাসান ফাহিম সদস্য, কমলগঞ্জ পৌর ছাত্রদল, ইমন আহমদ মান্না, সদস্য, কমলগঞ্জ পৌর ছাত্রদল প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code