কমলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতিসহ তিন সাংবাদিক সংবর্ধিত।

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : কমলগঞ্জের বিশিষ্ট সাংবাদিক পিন্টু দেবনাথ সম্পাদিত কমলকুঁড়ি পত্রিকার যুগপূর্তি অায়োজন ছিলো গতকাল কমলগঞ্জে। সংবর্ধিত তিন সাংবাদিক হলেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এবং কমলগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মীর লিয়াকত আলী, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, বর্ষীয়ান সাংবাদিক আব্দুল হান্নান চিনু। অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন যুগান্তরের আব্দুর রাজ্জাক রাজা, ইত্তেফাকের মোহাইমীন মিল্টন, মানবজমিনের সাজিদুর রহমান সাজু, ভোরের ডাকের জয়নাল আবেদীন, আজকের কাগজের মাহিদুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহি প্রমুখ। প্রবাসী দানবীর শেখ জহিরউদ্দিনকেও অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া ছিলো পুস্পস্তবক, উত্তরীয়, মধ্যাহ্নভোজ, ফটোসেশনসহ অন্যান্য আয়োজন।

Manual5 Ad Code

জনাকীর্ন অনুষ্ঠানে ছিলেন স্কুল কলেজের শিক্ষক, সমাজসেবী এবং বিভিন্ন পেশার আমন্ত্রিতজন। কমলগঞ্জের ইউএনও মিঃ সিফাত উদ্দিন ও বিশিষ্ট সমাজচিন্তক ইমতিয়াজ বুলবুল ছিলেন যথাক্রমে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code