কমলার খোসার ব্যবহার জেনে রাখুন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক: কমলা খেয়ে খোসা ফেলে না দিয়ে নানাভাবে ব্যবহার করতে পারেন। কমলার খোসা যেমন রূপচর্চায় অতুলনীয়, তেমনি পোকামাকড় দূর করতেও এর রয়েছে ভূমিকা। চমৎকার সুগন্ধযুক্ত এই খোসা ব্যবহার করা যায় রান্নাতেও। পলিফেনল ও ভিটামিন সি সমৃদ্ধ কমলার খোসা স্বাস্থ্যের জন্য উপকারী। জেনে নিন কমলার খোসার কিছু ব্যবহার সম্পর্কে।
কমলার খোসা ব্যবহার করে তৈরি করতে পারেন প্রাকৃতিক এয়ার ফ্রেশনার। দারুচিনি,লবঙ্গ, কমলার খোসা ও পানি একসঙ্গে জ্বাল দিন। ২০ মিনিট সেদ্ধ করুন। এই প্রাকৃতিক সংমিশ্রণটি রান্নাঘরে চমৎকার সুগন্ধ নিয়ে আসবে। কিচেন ক্লিনার হিসেবে ব্যবহার করতে পারেন কমলার খোসা। ভিনেগারে কমলার খোসা কয়েক সপ্তাহ ভিজিয়ে রেখে তারপর তরল ছেঁকে নিন। এই তরল রান্নাঘরের ক্লিনার হিসেবে ব্যবহার করুন।

Manual3 Ad Code

সাইট্রাসমিশ্রিত ভিনেগার তেলতেলে রান্নাঘর থেকে মুক্তি দেবে। স্টেইনলেস স্টিল পলিস করতে পারেন কমলার খোসার সাহায্যে। একটি কমলার খোসার ভেতরের অংশে ঘষুন স্টেইনলেস স্টিলের পাত্রে। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। কমলার খোসায় থাকা প্রাকৃতিক তেল চকচকে করবে পাত্র। মাইক্রোওয়েভ ক্লিনার হিসেবেও দারুণ কার্যকর কমলার খোসা। একটি পাত্রে পানির
মধ্যে কমলার খোসা রেখে কয়েক মিনিট মাইক্রোওয়েভ করে নিন। বাষ্প খাবারের দাগকে আলগা করে দেবে, ফলে ওভেন পরিষ্কার করা সহজ হবে। এছাড়া ভেতরে চমৎকার সুগন্ধ তৈরি হবে।

Manual8 Ad Code

সার হিসেবে ব্যবহার করতে পারেন কমলার খোসা। মাটিকে সমৃদ্ধ করবে এই খোসা। ফলে গাছ বাড়বে দ্রুত। ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসতে সাইট্রাস অ্যাসিড সমৃদ্ধ কমলার খোসা ব্যবহার করতে পারেন। ত্বকের রোদে পোড়া দাগ দূর করতেও বেশ কার্যকরী এটি। কমলার খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। টক দইয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন ফেস প্যাক হিসেবে। খাবারে সুগন্ধি ফ্লেভার আনতে অরেঞ্জ পিল জেস্ট বা কমলার খোসা কুচি করে মেশাতে পারেন। বিভিন্ন ধরনের সালাদেও মিশিয়ে নেওয়া যায় এই খোসা কুচি। চিনি জমাট বেধে যাচ্ছে? বয়ামে কয়েক টুকরো কমলার খোসা রেখে দিন। জমাট বাধবে না চিনি।

পিঁপড়া বা পোকার বাসা ও এর আশেপাশে রেখে দিন কমলার খোসার টুকরা। দূর হবে পোকামাকড়। জুতার দুর্গন্ধ দূর করতে একটি ছোট কাপড়ের ব্যাগে কমলার খোসার টুকরা নিয়ে রেখে দিন জুতার ভেতরে। ১ চা চামচ কমলার খোসার গুঁড়ার সঙ্গে ১ চা চামচ চন্দন গুঁড়া এবং বাদাম গুঁড়া মিশিয়ে নিন। কয়েক ফোঁটা লেবুর রস ও প্রয়োজন মতো গোলাপজল মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মরা চামড়া দূর হয়ে উজ্জ্বল হবে ত্বক। কমলার খোসা শুকিয়ে গুঁড়া করে নিন। বাথরুম বা রান্নাঘরের কোণায় ছিটিয়ে নিন। চমৎকার সুগন্ধ চলে আসবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code