কমলা হ্যারিসের রানিং মেট টিম ওয়ালজ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস মিনেসোটার গভর্নর টিম ওয়ালজকে তার রানিং মেট হিসেবে নির্বাচিত করেছেন। শনিবার এই সিদ্ধান্তের মাধ্যমে হ্যারিস একজন প্রগতিশীল নীতির সমর্থক ও সুবক্তাকে নিজের প্রচারণায় যুক্ত করলেন। ওয়ালজ যুক্তরাষ্ট্রের গ্রামীণ শ্বেতাঙ্গ ভোটারদের মন জয় করতে তাকে সহায়তা করতে পারবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual3 Ad Code

হ্যারিস তার সমর্থকদের উদ্দেশে পাঠানো এক বার্তায় বলেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি আমার সিদ্ধান্ত নিয়েছি: মিনেসোটা গভর্নর টিম ওয়ালজ আমাদের প্রচারণায় আমার রানিং মেট হিসেবে যোগ দেবেন। টিম একজন পরীক্ষিত নেতা। আমি জানি যে, তিনি এই একই নীতিগত নেতৃত্ব আমাদের প্রচারণায় ও ভাইস প্রেসিডেন্টের কার্যালয়ে নিয়ে আসবেন।

Manual2 Ad Code

৬০ বছর বয়সী ওয়ালজ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ন্যাশনাল গার্ডের একজন সাবেক সদস্য ও শিক্ষক। ২০০৬ সালে রিপাবলিকানদের দখলে থাকা একটি জেলা থেকে কংগ্রেসে নির্বাচিত হন এবং ১২ বছর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে মিনেসোটা গভর্নর হিসেবে নির্বাচিত হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code