করোনার টিকায় নারীদের শরীরে বেশি অ্যান্টিবডি তৈরি হচ্ছে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual3 Ad Code

করোনা প্রতিরোধে দেশে প্রয়োগ করা হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি ভারতের সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিন। এই ভ্যাকসিন নেওয়া পুরুষদের চেয়ে নারীদের শরীরে বেশি অ্যান্টিবডি পাওয়া যাচ্ছে। এক  গবেষণায় এর প্রমাণ পেয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক। এই গবেষণায় প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণের পর অ্যালাইজা পদ্ধতিতে  ৫০০ জন ভ্যাকসিন গ্রহীতার  অ্যান্টিবডি পরীক্ষা করা হয় বলে জানান এই গবেষক। ৩৬০ জন পুরুষ ও ১৪০ জন নারীর প্রথম ও দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ প্রক্রিয়ার মধ্যে এই গবেষণাটি করা হয়। পূর্ণ তথ্যসহ গবেষণাটি দ্রুত জার্নালে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code