করোনায় প্রাণ গেলো ৮৮ জনের

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual3 Ad Code

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট ১০ হাজার ৮৬৯ জনের মৃত্যু হলো। অন্যদিকে ২৪ ঘণ্টায় তিন হাজার ৬২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে সাত লাখ ৩৯ হাজার ৭০৩ জনের। করোনা থেকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ২২৫ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ছয় লাখ ৪৭ হাজার ৬৭৪ জন। শুক্রবার  স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৫৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code