করোনাকালে হবিগঞ্জের ঐতিহ্যবাহী রুপালি ম্যানশনের ভাড়া মওকুফ, দৃষ্টান্ত স্থাপন করলেন রেজাউল মোহিত খান।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি:- কিছু কিছু মার্কেট ও ভিট মালিকরা যখন রক্ত চোখ দেখাচ্ছেন, তখনই ব্যবসায়ীদের পাশে এগিয়ে আসলেন হবিগঞ্জের ঐতিহ্যবাহী রুপালি ম্যানশন এর সত্ত্বাধিকারী আলহাজ্ব রেজাউল করিম মুহিত। তার মার্কেটের ব্যবসায়ীদের দুই মাসের ভাড়া মওকুফ করে দিলেন কোন অযুহাত না দেখিয়ে।

Manual1 Ad Code

মহামারী করোনায় বাংলাদেশসহ গোটা বিশ্ব যখন স্থবির হয়ে পড়েছে। দীর্ঘ লকডাউনে অর্থনৈতিক ভাবে দেশের প্রতিটা সেক্টর হুমকীর সম্মুখীন। নিত্যপন্য দোকান ব্যতিত লকডাউনে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান। চলমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় ব্যবসায়ীরা। বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও প্রতিষ্টানের পাশে দাঁড়িছেন দেশের দানশীল ও মহান ব্যক্তিবর্গ।

Manual2 Ad Code

হবিগঞ্জে মানবিকতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন হবিগঞ্জ রুপালী ম্যানশনের স্বত্ত্বাধিকারী, তরঙ্গ২৪.কম সম্পাদক মন্ডলীর সভাপতি আলহাজ্ব রেজাউল মোহিত খান। তিনি ( ১৪ জুন) সকাল ১১ টায় রুপালী ম্যানশন ব্যবসায়ীদের এক যৌথ সভায় গত এপ্রিল- মে মাসের ২ লাখ টাকা ভাড়া মওকুফ করার ঘোষনা দেন। এ ঘোষনায় ম্যানশনের সকল ব্যবসায়ীগন বহু প্রতিষ্ঠানের কর্নধার ও বিশিষ্ট দানশীল ব্যক্তি রেজাউল মোহিত খানের প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Manual8 Ad Code

এ ব্যাপারে রুপালী ম্যানশনের দীর্ঘদিনের ব্যবসায়ী ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রোপ্রাইটর অনুপ কুমার দেব বলেন, রেজাউল মোহিত খান একজন ব্যবসায়ী বান্ধব ভালো মানুষ। শুধু তিনি নন। তার গোটা পরিবারই শিক্ষা, সমাজ উন্নয়ন ও অসহায় মানুষের পাশে আজীবন কাজ করে যাচ্ছেন। এই মহামারী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে উজ্জল মানবিকতা দেখিয়েছেন তিনি। ভাড়াটিয়াগন অত্যন্ত আনন্দিত। উনার প্রতি আমরা কৃতজ্ঞ। দুঃসময়ের এই সহযোগিতা আমরা জীবন ভরে মনে রাখবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code