করোনার কারণে বার্সায় অনুশীলন বন্ধ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে বার্সেলোনার। কিন্তু তাঁর আগেই দুঃসংবাদ এসেছে বার্সেলোনায়। ক্লাবের কোচিং স্টাফের দুই সদস্য করোনাভাইরাসে আক্রান্ত, আর এই কারণেই মঙ্গলবারের অনুশীলন বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে রোনাল্ড কোম্যানের সংবাদ সম্মেলনও স্থগিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। বার্সেলোনা অফিসিয়াল এক বিবৃতিতে জানায়, ‘সোমবার পিসিআর টেস্টের পর আমরা জানতে পারি ক্লাবের কোচিং স্টাফের মধ্যে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত। ক্লাবের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদফতরে এ ব্যাপারে জানানো হয়েছে। খেলোয়াড়দের আরও এক দফা করোনা পরীক্ষা করানো হবে। এর আগে মঙ্গলবারের অনুশীলন স্থগিত করা হচ্ছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code