করোনার ডেলটা ধরন ৪০% বেশি সংক্রামক: যুক্তরাজ্য

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার ধরনগুলোর নতুন নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারত থেকে ছড়ানো করোনার ধরনটির নাম দেওয়া হয়েছে ডেলটা। আর যুক্তরাজ্য থেকে ছড়ানো করোনার ধরনের নতুন নাম হয়েছে আলফা। এখন যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নমুনার বেশির ভাগ ভারতীয় ডেলটা ধরনের।

Manual3 Ad Code

এ বিষয়ে ম্যাট হ্যানকক বলেন, করোনার আলফা ধরনের তুলনায় ডেলটা ধরনটি ৪০ শতাংশ বেশি সংক্রমণ ছড়াচ্ছে বলে রাষ্ট্রায়ত্ত সায়েন্টিফিক অ্যাডভাইজরি গ্রুপ ফর ইমার্জেন্সিসের (এসএজিই) বিশেষজ্ঞরা জানিয়েছেন।

ম্যাট হ্যানকক আরও বলেন, তবে যাঁরা করোনার টিকার দুটি ডোজ নিয়েছেন, তাঁরা করোনার আগের ধরনগুলোর তুলনায় ডেলটা ধরন থেকেও একই রকমের সুরক্ষা পাচ্ছেন।

করোনার আলফা ধরন ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়ায় গত জানুয়ারিতে লকডাউনে যেতে বাধ্য হয়েছিল যুক্তরাজ্য। পরবর্তী সময়ে টিকা দেওয়ার মাধ্যমে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনে দেশটি। এখন যুক্তরাজ্যে নতুন করে করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়তে শুরু করেছে। ২১ জুন করোনাসংক্রান্ত বিদ্যমান বিধিনিষেধ তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে যুক্তরাজ্য সরকারের।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code