করোনায় আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ১৫৮০৭

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ২৮৮ জনের মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

একই সময়ে ৪৯ হাজার ৪২৫ জনের নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৮০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৯৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জন।

বুলেটিনে জানানো হয়, একই সময়ে দেশে নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৬১ হাজার ৪৩ জন।

Manual4 Ad Code

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ৫ জন পুরুষ ও  ১০ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগের আটজন, চট্টগ্রাম বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের দুইজন,বরিশাল বিভাগের একজন ও রংপুর বিভাগের একজন রয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code