করোনায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ  করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা (সুপারিন্টেনডেন্ট) জসীম উদ্দিন মজুমদার মৃত্যুবরণ করেছেন।

Manual2 Ad Code

মঙ্গলবার (২ জুন)  দিবাগত রাত ২টা ৫ মিনিটে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন রাইজিংবিডিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

এদিকে জসীম উদ্দিন মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।  শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, পরম করুনাময় আল্লাহ্ যেন তাকে জান্নাতবাসী করেন এবং পরিবারের সবাইকে এই শোক সহ্য করার শক্তি দেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code