করোনায় ভারতে আরও ৪৮০ প্রাণহানি, আক্রান্ত ৩৭৯৭৫

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৪৮০ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ১ লাখ ৩৪ হাজার ২১৮ জনের মৃত্যু হলো।

Manual4 Ad Code

এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩৭ হাজার ৯৭৫ জন। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯১ লাখ ৭৭ হাজার ৮৪০ জন।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

এছাড় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৩১৪ জন। এ নিয়ে দেশটিতে ৮৬ লাখ ৪ হাজার ৯৫৫ জন কোভিড রোগী সুস্থ হলেন।

Manual4 Ad Code

মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।  খবর এনডিটিভি।

করোনায় ভারতের এ পর্যন্ত যত মানুষের মৃত্যু হয়েছে তার এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। রাজ্যটিতে মোট ৪৬ হাজার ৬৫৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা কর্নাটক এবং তামিলনাড়ুতে তা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। এরপর রয়েছে দিল্লি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ।

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৫৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪৭ জন। রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৯ হাজার ৯১৮ জন এবং মোট মৃত্যু ৮ হাজার ৭২ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code