করোনায় ২৪ ঘণ্টায় ২০ মৃত্যু, শনাক্ত ১৮৭৩

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ৪৫২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৭৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮ জনে। এদের মধ্যে ১৬ জন পুরুষ ও চার জন নারী। ১৫ জন হাসপাতালে চার জন বাড়িতে ও একজন হাসপাতালে আনার সময় মারা গেছেন। শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি বলেন, ৪৭টি ল্যাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে নয় হাজার ৯৭৭টি। পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮৩৪টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৬৭৫টি। তিনি আরও বলেন, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ছয় হাজার ৪৮৬ জন। শনাক্তের বিবেচনায় সুস্থতা ২০ দশমিক ২২ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ। নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২৮৬ জন। ছাড়পত্র পেয়েছেন ৪১ জন। এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ২০৬৯ জন। মোট আইসোলেশনে আছেন চার হাজার ৩০৫ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code