করোনায় ২৪ ঘণ্টায় ৩৯ মৃত্যু, শনাক্ত ৩৯৪৬

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৬২১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৯৪৬ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৬ হাজার ৬০৬ জনে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮২৯ জন। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৬৭ শতাংশ। মোট সুস্থ হয়েছেন ৫১ হাজার ৪৯৫ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code