করোনা আক্রান্ত থেকে মুক্ত দেশের প্রথম সাংসদ শহীদুজ্জামান
লেখক:
প্রকাশ: ৬ years ago
Manual4 Ad Code
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি :
নওগাঁ- ২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত হওয়ার ১৪ দিন পর তার রিপোর্ট নেগেটিভ এসেছে।
শনিবার (১৬ মে) দুপুরে সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর এ মোর্শেদ। বর্তমানে তিনি ঢাকায় ন্যাম ফ্ল্যাটে অবস্থান করছেন।
সংসদ সদস্যর পারিবারিক সূত্রে জানা যায়, চলতি মাসের ১ মে আইইডিসিআর থেকে এমপি শহীদুজ্জামান সরকার করোনা শনাক্তের রিপোর্ট পজেটিভ আসে। সেই থেকে তিনি চিকিৎসকের পরামর্শে ন্যাম ফ্ল্যাটের অবস্থান করছেন। হোম আইসোলেশনে থাকাবস্থায় ১৪ দিন পর গত ১৫ মে শুক্রবার রাতে আইইডিসির থেকে তার করোন আক্রান্ত পরবর্তীতে রিপোর্ট নেগেটিভ আসে। বর্তমানে তিনি সুস্থ্য রয়েছেন। সাত দিন পর আর একটি রিপোর্ট পেলে তিনি সম্পন্ন করোনমুক্ত হবেন।
এদিকে তাঁর করোনা আক্রান্ত পরবর্তী রিপোর্ট নেগেটিভ আসার পর দুই উপজেলার হাজারো নেতাকর্মী, সরকারি কর্মকর্তা- র্কমচারী এবং স্থানীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।