করোনা: ইতালিতে প্রথম বাংলাদেশির মৃত্যু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

করোনাভাইরাসে ইতালিতে এক বাংলাদেশি (৫৫) মারা গেছেন। দেশটির উত্তরাঞ্চলের লম্বারদিয়ায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার স্থানীয় সময় আনুমানিক রাত ৮টায় তিনি মারা যান। তিনি ইতালির মিলান শহরে বসবাস করতেন। তার দেশের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায়।

Manual4 Ad Code

জানা যায়, ওই বাংলাদেশি অনেক দিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরীক্ষার পর তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে মিলানোর নিগোয়ারদা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে মৃত্যুর রেকর্ড হয়েছে ইতালিতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ যাবৎকালের রেকর্ড ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৩২ জন।

 

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code