করোনা নিয়ে আমরা কমফোর্ট জোনে আছি বলে যেন চিন্তা না করিঃ প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনা নিয়ে আমরা কমফোর্ট জোনে আছি বলে যেন চিন্তা না করি। এটা ঠিক আমরা অন্যান্য দেশের চেয়ে ভালো অবস্থানে আছি। ভালো অবস্থানে থাকার জন্য আমাদের সতর্ক থাকতে হবে।

 

Manual1 Ad Code

মঙ্গলবার (৯ মার্চ) আয়োজিত মন্ত্রিসভায় অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। এসময় করোনা থেকে ভালো থাকার জন্য তিনি তিনটি পরামর্শ মানার কথা বলেছেন। পরামর্শ তিনটি হচ্ছে- সব সময় মাস্ক পরে থাকা, সতর্কতা মেনে চলা এবং ভিড়ের মধ্যে না যাওয়া।

 

Manual6 Ad Code

মন্ত্রিসভার আলোচনা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক প্রশ্নের জবাবে বলেন, ‘গতবছরও গ্রীষ্মে করোনা আমাদের দেশে পিকে উঠেছিল। এবারও গ্রীষ্ম শুরুর আগেই করোনায় সংক্রমণ বাড়ছে। কাজেই সতর্ক থাকতে হবে।’

 

Manual2 Ad Code

সংক্রমণ বাড়ায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আবার শুরু হবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

বিশ্ববিদ্যালয় খোলার আগে ১ লাখ ৩০ হাজার আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়। কিভাবে তাদের টিকা দেওয়া হবে সে বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে বলে তিনি জানান।

 

তিনি বলেন, মন্ত্রিসভায় মঙ্গলবার চারটি আইন পাস হয়েছে। এগুলো হল- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনষ্টিটিউট আইন, সরকারি ঋণ আইন ও পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিষ্টেমস আইন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code