করোনা প্রতিরোধে ১২শ’ পুলিশকে ফেইস শিল্ড দিলেন মৌলভীবাজার পুলিশ সুপার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, সরকারের ত্রাণ বিতরণ কার্যক্রমে সহায়তা, আইনশৃঙ্খলা রক্ষায় ঝুঁকি নিয়ে মাঠে কাজ করা ১২শ’ পুলিশ সদস্যদের সুরক্ষায় ফেইস শিল্ড দিয়েছেন মৌলভীবাজার পুলিশ সুপার। রোববার (২৬ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে পুলিশ সদস্যদের ফেইস শিল্ড পরিয়ে দেন পুলিশ সুপার ফারুক আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়া রহমান, মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ।
পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশের সদস্যরা সামনের সারিতে থেকে বিভিন্ন কার্যক্রম করছেন। তাই জেলা পুলিশ সদস্যদের সুরক্ষায় ১২শ’ ফেইস শিল্ড দেয়া হয়েছে। এ সময় তিনি সবাই মিলে করোনাকে জয় করার প্রত্যয় ব্যক্ত করেন।
এরই মধ্যে মৌলভীবাজার কুলাউড়ায় এক পুলিশ সদস্যের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এতে ২০ জন পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code