করোনা: বিশ্বজুড়ে মৃত্যু ছাড়ালো ৫ লাখ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। এদের মধ্যে দুই তৃতীয়াংশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের। বার্তা সংস্থা এএফপি’র পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

 

Manual7 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৯০ জনের। সেইসঙ্গে আক্রান্ত ১ কোটি ৯৯ হাজার ৫৭৬ জন। মৃত ও আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৭৪৭ জন মারা গেছে।

Manual7 Ad Code

এছাড়া মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মোট মৃত্যু হয়েছে ৫৭ হাজার ৬২২ জনের। এবং তৃতীয় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাজ্যে (৪৩,৫৫০) ।

 

Manual5 Ad Code

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের ১৮৮ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

Manual4 Ad Code

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code