করোনা: ভারতে তাজমহলসহ বিভিন্ন দর্শনীয় স্থান বন্ধ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual5 Ad Code

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা লাগামহীনহারে বাড়তে থাকায় তাজমহলসহ হাজার হাজার দর্শনীয় স্থান বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)। খবর ইন্ডিয়া টুডের।

Manual4 Ad Code

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শুধু পশ্চিমবঙ্গই নয়, গোটা দেশেই এএসআই’র অধীনে থাকা সকল মিউজিয়াম, স্মৃতিসৌধ আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়। দেশটিতে এএসআইয়ের অধীনে রয়েছে ৩৬৯৩টি স্মৃতিসৌধ এবং ৫০টি মিউজিয়াম। তাতে নাম রয়েছে তাজমহল, পুরীর জগন্নাথ মন্দির, সোমনাথ মন্দিরসহ একাধিক দর্শনীয় স্থানের।

Manual8 Ad Code

স্বভাবতই এই জায়গাগুলোতে মানুষের ব্যাপক ভিড় হয়। করোনার দৈনিক সংক্রমণ ২ লাখ ছাড়িয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘করোনা পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সংস্থা এএসআইয়ের অধীনে থাকা সব স্মৃতিসৌধ এবং মিউজিয়াম জরুরিভিত্তিতে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো বন্ধ থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code