করোনা মোকাবিলায় নিজেদের পদক্ষেপ পর্যালোচনা করবে ডব্লিউএইচও

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সংস্থাটির নিজেদের ও বিভিন্ন দেশের সরকারের গৃহীত পদক্ষেপ পর্যালোচনার জন্য একটি স্বাধীন প্যানেল গঠন করা হয়েছে। বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে এই তথ্য জানিয়েছেন সংস্থাটির প্রধান টেড্রোস আডানম গেব্রিউসাস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের পক্ষ থেকে ডব্লিউএইচওকে চীন-কেন্দ্রিক হয়ে পড়ার অভিযোগ এবং আনুষ্ঠানিকভাবে সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের পর এই পদক্ষেপ নিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Manual3 Ad Code

গেব্রিউসাস জানান, নিউ জিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলন ক্লার্ক ও লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ প্যানেলের প্রধান ও সদস্য নির্বাচনের জন্য সম্মতি দিয়েছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code