করোনা রোধে চার আরব দেশে ঈদের নামাজ বাতিল

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual4 Ad Code

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে পবিত্র ঈদুল আজহার নামাজ বাতিল ঘোষণা করেছে চার আরব রাষ্ট্র মরিতানিয়া, মরোক্কো, ওমান এবং তিউনিসিয়া। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশগুলোর সরকার। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, করোনার সংক্রমণ রোধে অন্য আরব দেশ, বিশেষ করে মিশর, সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান নামাজের সময় সীমাবদ্ধ করে দিয়েছে। পাশাপাশি খোলা ময়দানে খুতবা পাঠসহ সতর্কতামূলক ব্যবস্থাপনায় ঈদের নামাজ আদায় করবে।

এছাড়া আলজেরিয়া, ফিলিস্তিন, লিবিয়া এবং জিবুতিতেও ঈদের নামাজ আদায় হবে। অন্যদিকে, বাহরাইন জানিয়েছে, তারা মসজিদের ভেতর নির্দিষ্ট সংখ্যক মুসল্লির উপস্থিতিতে নামাজ আদায়ের অনুমতি দেবে।

Manual7 Ad Code

No description available.এর বাহিরে সিরিয়া, সোমালিয়া, সুদান, লেবানন, ইয়েমেন এবং কোমোরোস তাদের সিদ্ধান্তের কথা এখনো জানায়নি।

আজ মঙ্গলবার (২০ জুলাই) আরব বিশ্বসহ অনেক দেশেই মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, পাকিস্তান ও ভারতসহ উপমহাদেশে ঈদ অনুষ্ঠিত হবে পরদিন বুধবার।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code