করোনা শনাক্ত ২৭, মৃত্যু শূন্য

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু শূন্য। একই সময়ে করোনায় নতুন শনাক্ত ২৭ জনে দাঁড়িয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫২ হাজার ২২৪ জন। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৬৪ শতাংশ। যা আগের দিন ছিল শূন্য দশমিক ৫২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৮০ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৯০ হাজার ২৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

Manual4 Ad Code

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual4 Ad Code

এতে আরও জানানো হয়, দেশে ৮৭৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২১২টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ১৬ হাজার ৫৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৬৪শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৯৪ জন এবং নারী ১০ হাজার ৫৩০ জন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১৬ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ২০ জন, ময়মনসিংহ বিভাগে শূন্য, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে শূন্য , রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে শূন্য, বরিশাল বিভাগে শূন্য এবং সিলেট বিভাগে ২ জন রোগী শনাক্ত হয়েছেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code