কলাপাড়ায় টিসিবি’র পণ্য বিক্রিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যর্থ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

কুয়াকাটা (পটুয়াখালী) :
পটুয়াখালীর কলাপাড়ায় টিসিবির পন্যসামগ্রী বিক্রিতে সামাজিক দুরত্ব বজায় রাখতে ব্যর্থ হচ্ছে ডিলার সহ স্থানীয় প্রশাসন। টিসিবির পন্য ক্রয় করতে আসা মানুষ সামাজিক দুরত্ব মানতে নারাজ। সরকার যেখানে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে নিরলস কাজ করছে, ঠিক সেই মুহুর্তে প্রশাসনের নাকের ডগায় শতশত মানুষ ভীড় করে বিক্রি করা হচ্ছে টিসিবির পণ্য। কলাপাড়া উপজেলা পরিষদ কম্পাউন্ডের মধ্যে শনিবার সকাল থেকে এ পন্য বিক্রি শুরু হয়।

Manual6 Ad Code

কোন নিরাপত্তা বেস্টনী ছাড়াই শত শত নারী পুরুষ একজনের কাঁধের উপর থেকে আরেক জনকে পণ্য ক্রয় করতে দেখা যায়। অথচ এ কম্পাউন্ডের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ প্রথম শ্রেনির সকল সরকারি কর্মকর্তাদের কার্যালয়। তাঁদের চোখের সামনে এমন গণজমায়েত হলেও শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনিক কোন কর্মকান্ড চোখে পড়েনি।

কলাপাড়া পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মানু্ষরে মধ্যে টিসিবির পণ্য বিক্রি করছে ডিলার । নিয়ম অনুযায়ী সারিবদ্ধভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে এ পণ্য বিক্রির নির্দেশনা থাকলেও এখানে এ নির্দেশনার তোয়াক্কা করছেনা কেউ। এমনকি ডিলারদের ছিলো না কোন সামাজিক দুরত্ব বজায় রাখার নিজস্ব সেচ্ছাসেববক।

Manual2 Ad Code

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক মুঠোফোনে জানান, প্রথমে মানুষের ভীড় ছিল। পড়ে পুলিশ ও স্থানীয় সেচ্ছাসেবকদের মাধ্যমে সুশৃঙ্খল ভাবে বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code