কলাপাড়া সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা প্রদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

কুয়াকাটা (পটুয়াখালী) :
পটুয়াখালীর কলাপাড়ায় অসহায় দরিদ্রদের ফ্রি চিকিৎসা সেবা, ঔষধ ও খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনা বাহিনী। বৃহস্পতিবার বেলা বারোটায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সহায়তা প্রদান করেন শেখ হাসিনা সেনা নিবাসের সপ্তম পদাতিক ডিভিশনের সদস্যরা। প্রায় তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা এবং শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় জিওসি ৭ম পদাতিক ডিভিশন মেজর জেনারেল আবুল কালাম মোঃ জিয়াউর রহমান, কমান্ডার সাত আর্টিলারি বিগ্রেডিয়ার জেনারেল মেফতা উল করিম, ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লেফট্যানেন্ট কর্নেল শাহরিয়ার রিয়াজ উপস্থিত ছিলেন। তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনা সদস্যরা।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code