কাঁচা আমের জেলি বানাবেন যেভাবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: মৌসুম শেষ হয়ে যাওয়া আগেই কাঁচা আম দিয়ে মজাদার জেলি বানিয়ে ফেলুন। এই জেলি প্রায় এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। জেনে নিন রেসিপি। আধা কেজি কাঁচা আমের খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। ভাজির মতো ঝিরি করে কেটে নিন। মেজারমেন্ট কাপের দুই কাপ আমের ঝিরির সঙ্গে ৪ কাপ পানি মিশিয়ে চুলায় বসিয়ে দিন। মিডিয়াম আঁচে ঢেকে দিন প্যান। ৫ থেকে ১০ মিনিট সময় নিয়ে সেদ্ধ করুন আম। মাঝে কয়েকবার নেড়ে দেবেন।

Manual8 Ad Code

নামিয়ে ছেঁকে আনি আলাদা করে ফেলুন। চুলায় বসিয়ে দিন এই পানি। ২ কাপ টক পানির জন্য ২ কাপ চিনি দেবেন। ২ টেবিল চামচ ভিনেগার অথবা লেবুর রস দিন। এতে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত ভালো থাকবে জেলি। চিনি গলে গেলে ১ ফোঁটা সবুজ ফুড কালার দিয়ে মিশিয়ে নিন। চাইলে এটা বাদও দিতে পারেন। নাড়তে থাকুন অনবরত। কিছুটা ঘন হয়ে গেলে একটা প্লেটে অল্প একটু মিশ্রণ নিয়ে কয়েক সেকেন্ডের জন্য ঠান্ডা করুন। প্লেট নাড়ালে যদি মিশ্রণ ছড়িয়ে না যায়, তাহলে জেলি হয়ে গেছে। নামানোর আগে আধা চা চামচ ম্যাংগো এসেন্স মিশিয়ে নিন। নামিয়ে কাচের বয়ামে ঢেলে নিন। জমে গেলে পরিবেশন করুন ব্রেডের সঙ্গে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code