কাজী নজরুল ইসলামের জীবনভিত্তিক উপন্যাস

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: কবি ও গবেষক মজিদ মাহমুদের নতুন উপন্যাস ‘তুমি শুনিতে
চেয়ো না’। এই উপন্যাসে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবির্ভাব
লগ্নে তাঁর জন্মস্থানের সাহিত্য-সংস্কৃতির বিকাশ ও সমৃদ্ধির ঐতিহাসিক-
কিংবদন্তীয় ঘটনাসমূহের পুনঃনির্মাণের বিষয়টি জীবন্তভাবে ও বিশ্বাস-
জাগানিয়া ব্যঞ্জনায় ফুটিয়ে তোলা হয়েছে।
কাজী নজরুল ইসলামের ব্যক্তিজীবন ও কবিজীন— দুই মিলে এক
মহাকাব্য—শেষটা বেদনাবিধুর। এই উপন্যাস গদ্যে রচিত একটি মহাকাব্য।
মহাকাব্যের বিস্তার, গভীরতা ও বৈচিত্রময়তা সৃষ্টির জন্য মজিদ মাহমুদ
ভূগোল, আবহাওয়া, রাজনীতি, সংস্কৃতি, ইতিহাস, মিথ, কল্পনা, অনুমান সব
উপকরণ হাতে নিয়ে কাজ করছেন— যখন যেখানে যেটা প্রয়োজন, যতখানি
প্রয়োজন, দক্ষ শিল্পীর মতো কাজে লাগিয়েছেন।
‘তুমি শুনিতে চেয়ো না’ কোনো গতানুগতিক উপন্যাস মাত্র নয়, এটি
উপন্যাসের অবকাঠামোর মধ্যে ধারণ করে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি
সময়-পরিসর তথা একটি অগ্নিগর্ভ ও সৃষ্টিগর্ভ কালকে; ধারণ করে আছে
একজন যুগস্রষ্টা বা কাল-রচনাকারী মহানায়কের রোমাঞ্চকর জন্মলগ্ন,
বেড়ে ওঠা, বিকশিত হওয়া এবং তাঁর অকালে হঠাৎ থেমে যাওয়ার শূন্যতাকে
পূরণের কল্পনাকে যা ঔপন্যাসিকের নিজের স্বপ্ন, কল্পনা ও ভালোবাসার
ঐশ্বর্যে সমৃদ্ধ ও উপভোগ্য।
প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর।
প্রকাশনা: কথাপ্রকাশ।
দাম: ৬০০ টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code