কাতারে করোনা ভাইরাসে বাংলাদেশির মৃত্যু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

কাতারে করোনা ভাইরাসে প্রথম একজনের (৫৭) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৮ মার্চ) এ মৃত্যুর ঘটনা ঘটে। ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক। তার বাড়ি মৌলভীবাজার জেলায়।

Manual8 Ad Code

মৃত বাংলাদেশির ঘনিষ্ঠ এক ব্যক্তি জানান, ওই বাংলাদেশি ৩৫ বছর ধরে কাতারে থাকেন।তিনি কাতারে ব্যবসা করতেন। সর্বশেষ গত ৬ ডিসেম্বর তিনি বাংলাদেশ থেকে কাতারে পৌঁছান। তার চার ছেলেমেয়ে রয়েছে।

Manual2 Ad Code

কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, তিনি করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকে নানা রোগে ভুগছিলেন। ১৬ মার্চ তাকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছিল। শনিবার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গতকাল শনিবার পর্যন্ত কাতারে করোনা ভাইরাসে ৫৯০ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ৪৫ জন সুস্থ হয়েছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code