কানসাসে ‘জীবন্ত জীবাশ্মের’ সন্ধান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code
Manual4 Ad Code

কানসাসের ডিপার্টমেন্ট অব ওয়াইল্ডলাইফ অ্যান্ড পার্কের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ড্যানি লি যে এলিগেটর গার মাছটি ধরেছেন, সেটি সাড়ে চার ফুট দীর্ঘ। ওজন প্রায় ১৮ কেজি।

Manual6 Ad Code

কানসাসের জলাধারে অনেক ধরনের গার রয়েছে বলে জানান ড্যানি লি। তিনি বলেন, এর কোনোটি লম্বা নাকের, কোনোটির নাক বোঁচা। আবার কোনোটির শরীরে ছোপ ছোপ দাগ রয়েছে। তবে এখানকার নদীতে এলিগেটর গার নেই। এবারই প্রথম কানসাসের নদীতে এ মাছ পাওয়া গেল।

এ বিষয়ে ড্যানি লি বলেন, ‘পানি থেকে মাছটি তোলার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম। গার প্রজাতির মাছ সাধারণত জালে কিংবা বড়শিতে আটকা পড়লে লাফঝাঁপ দেয়। কিন্তু এটার আচরণ ছিল একেবারেই শান্ত। এটা আমার জীবনের অন্যতম সেরা একটি অভিজ্ঞতা।’

ডিপার্টমেন্ট অব ওয়াইল্ডলাইফ অ্যান্ড পার্ক কানসাসে ২৬ বছর ধরে কর্মরত রয়েছেন সিয়েন ল্যানট। বর্তমানে আঞ্চলিক মৎস্য কর্মকর্তা হিসেব দায়িত্ব পালন করছেন তিনি। সিয়েন বলেন, ‘আমরা সত্যিই জানি না এই প্রজাতির মাছ কানসাসের জলাধারে কীভাবে এসেছে।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code