কানাডায় সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাসের প্রদুর্ভাবের কারণে টানা দুই বছর ধরে কার্যত গৃহবন্দি থেকে হাঁপিয়ে উঠেছেন কানাডার ভ্রমণপিপাসু মানুষ।

সমাবেশের শুরুতে কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করে। সমাবেশে মাস্ক, কারফিউ ও হেলথ পাসপোর্টের বিরুদ্ধে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

Manual4 Ad Code

বিক্ষোভকারীরা বলেন, ‘নো মোর কারফিউ, নো মোর লকডাউন- উই ওয়ান্ট ফ্রিডম’। এ সময় সেখানে প্রচুরসংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে— সমাবেশে প্রায় ৩০ হাজার বিক্ষোভকারী অংশ নেন।

Manual7 Ad Code

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই সমাবেশকে ‘খুবই হতাশাজনক’ বলে উল্লেখ করেছেন।

Manual6 Ad Code

কুইবেকে সম্প্রতি অনুষ্ঠিত যে কোনো সমাবেশের চেয়ে এটি ছিল সবচেয়ে বড় গণজমায়েত। বিক্ষোভকারীদের অধিকাংশেরই মুখে মাস্ক ছিল না। সামাজিক দূরত্ব মানারও কোলো লক্ষণ ছিল না।

Manual3 Ad Code

তারা করোনা প্রতিরোধে সরকারের নেওয়া নিষেধাজ্ঞাকে অন্যায্য বলে দাবি করেন। তারা মাস্ক বাধ্যতামূলক করার সমালোচনা ও জানুয়ারি থেকে জারি থাকা কারফিউর বিরুদ্ধেও কথা বলেন।

সমাবেশের আয়োজকরা করোনা প্রতিরোধে নেওয়া স্বাস্থ্যবিধি বাতিলের দাবি জানান।

সর্বশেষ তথ্যানুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৩৪ হাজার ১৮১ জন, মৃত্যুবরণ করেছেন ২৪ হাজার ৩০০  এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ২৬ হাজার ১৩৮ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code