কানাডায় আগ্রহ কমেছে ভারতীয় শিক্ষার্থীদের

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

কানাডা অফিস: কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের ভিসা অনুমোদনের সংখ্যায় বড় ধরনের
ধস নেমেছে। মাত্র এক বছরের ব্যবধানে এর হার কমেছে প্রায় ৮৬ শতাংশ।
খালিস্তানপন্থি এক শিখ নেতাকে হত্যার জেরে দুই দেশের মধ্যে সৃষ্ট কূটনৈতিক
বিরোধের কারণে কানাডায় ভারতীয় শিক্ষার্থী প্রবেশে নেতিবাচক প্রভাব পড়েছে বলে
মনে করা হচ্ছে।
সম্প্রতি কানাডীয় অভিবাসন মন্ত্রী মার্ক মিলার এক সাক্ষাৎকারে বলেছেন, তার
ধারণা, কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের ভিসা অনুমোদনের হার খুব তাড়াতাড়ি আগের
অবস্থানে ফিরবে না। বরং, সময়ের সঙ্গে সঙ্গে এর হার আরও কমতে পারে বলে মনে
করেন তিনি। মিলার বলেছেন, আমাদের সাম্প্রতিক সম্পর্ক ভারত থেকে প্রচুর
আবেদন প্রসেস করার ক্ষমতা অর্ধেক করে দিয়েছে।
চূড়ান্ত বিরোধের মধ্যে গত অক্টোবরে ভারত থেকে ৪১ জন কূটনীতিক প্রত্যাহার করে
নিতে বাধ্য হয় কানাডা, যা দেশটিতে তাদের মোট কর্মীসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ।
এই বিরোধের জেরে ভারতীয় শিক্ষার্থীরা কানাডার পরিবর্তে অন্যান্য দেশে পড়াশোনার
সুযোগ খুঁজছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসবের প্রভাবে এক বছর আগের তুলনায় ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে কানডায়
ভারতীয় শিক্ষার্থীদের ভিসা অনুমোদনের হার কমে যায় একলাফে ৮৬ শতাংশ। ২০২২
সালের শেষ তিন মাসে ১ লাখ ৮ হাজার ৯৪০ জন ভারতীয় শিক্ষার্থীকে ভিসা দিয়েছিল
কানাডা। কিন্তু গত বছরের চতুর্থ প্রান্তিকে এসে সেই সংখ্যা নেমে গেছে মাত্র ১৪
হাজার ৯১০ জনে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code