কানাডা কানাডা নিয়ে বাংলা গ্রন্থের পাঠ-উন্মোচন

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট :টরন্টোর স্কারবরোতে ‘কানাডা: বিবিধ প্রসঙ্গ’ বইয়ের পাঠ-উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত ১১ মে (রোববার) বার্চমাউন্ট কমিউনিটি সেন্টারে কানাডা জার্নালের উদ্যোগে আয়োজিত এই সাহিত্যসভায় উপস্থিত ছিলেন দেশজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি লেখক, সংস্কৃতিকর্মী ও বিশিষ্টজনেরা। সুব্রত কুমার দাস সম্পাদিত এই গ্রন্থে কানাডার বিভিন্ন প্রদেশে বসবাসরত ৩০ জন বাঙালি লেখকের লেখা স্থান পেয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তচিন্তক আকবর হোসেন এবং প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক বাংলামেইল সম্পাদক ও এনআরবি টেলিভিশনের সিইও শহিদুল ইসলাম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও সমাজসেবক ডা. এ এস এম নুরুল্লাহ তরুন। ফারজানা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষভাবে সম্মান জানানো হয় আইনজীবী ব্যারিস্টার সূর্য চক্রবর্তীকে। পাশাপাশি কানাডা জার্নালের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার জন্য মাহবুব ওসমানী, মনীষ পালসহ কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়। সভাপতির বক্তব্যে আকবর হোসেন বলেন, কানাডা আমাদের নতুন দেশ, কিন্তু দায়িত্ব এড়ানোর জায়গা নয়। বইটি প্রকাশ করেছে ঢাকার বেহুলা বাংলা। কানাডায় বইটি সংগ্রহ করা যাবে সম্পাদক সুব্রত কুমার দাসের মাধ্যমে এবং বাংলাদেশে পাওয়া যাবে রকমারি ডটকম থেকে।

Manual4 Ad Code

Desk: K

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code