কাল ঢাকায় পর্দা উঠছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার

লেখক: Rumie
প্রকাশ: ৪ মাস আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : ১৯ দেশের শাটলারদের অংশগ্রহনে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ। পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে হতে যাওয়া এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সাড়ে লড়বেন ২৩৩ জন শাটলার। ১৭ হাজার মার্কিন ডলার অর্থপুরস্কার থাকছে আয়োজনে। বাংলাদেশ থেকে মোট ৪২ জন শাটলার এবারের আসরে অংশ নিচ্ছেন। এর মধ্যে ৩২ জন পুরুষ এবং ১০ জন নারী শাটলার। পুরুষ একক, নারী একক, পুরুষ দ্বৈত, নারী দ্বৈত এবং মিশ্র- এই পাঁচ ক্যাটাগরিতে খেলা হবে।  পুরুষ এককে ভিয়েতনামের লি ডাক ফাত, ভারতের এস গুপ্তার মতো তারকার অংশ নিচ্ছেন। নারী এককে যুক্তরাষ্ট্রের ইশিকা জয়সওয়ালের পাশাপাশি মালয়েশিয়ার ইং লার কিংর মতো বড় নাম ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে যুক্ত হয়েছে। পুরুষ দ্বৈতে শীর্ষ বাছাই হিসাবে বাংলাদেশের আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন অহিদুলের মতো শাটলারের পাশাপাশি বাংলাদেশের আরও দুই সেরা শাটলার রাহাতুন নাঈম-মিজানুর রহমান জুটিকে দেখতে পাবেন ব্যাডমিন্টনপ্রেমীরা। নারী দ্বৈতে যেমন থাকছেন শীর্ষবাছাই থাইল্যান্ডের আয়ম্বরী শ্রীসাকুল- সারিসা জানপেং এবং মালয়েশিয়ার জান মিন ই এবং তান ঝিং হুই জুটি। একইভাবে মিশ্র দ্বৈতে শীর্ষ বাছাই হিসেবে টুর্নামেন্ট আলোকিত করছেন বাংলাদেশ আল আমিন জুমার-উর্মি আক্তার এবং মালয়েশিয়ার দাতু আসরাহ ও ক্লারিসা সান জুটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code