কাশ্মিরে ভারতীয় সেনাদের গুলিতে দুই কিশোর নিহত

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual2 Ad Code

ভারতীয় নিয়ন্ত্রিত কাশ্মিরে সেনাদের গুলিতে দুই কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার চাদোরা অঞ্চলের বুদগাম জেলায় এ ঘটনা ঘটেছে।

কাশ্মিরের গণমাধ্যম বলছে, নিহত দুই কিশোর হচ্ছেন, জাহিদ রশিদ এবং সাকিব আহমেদ। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার সময় তারা মারা যায়। ভারতীয় বাহিনীর কাছে আটক কয়েকজন তরুণকে মুক্ত করতে চাদোরার দুরবাগ গ্রামে একটি বিক্ষোভে অংশ নিলে তাদের ওপর গুলি ছোড়া হয়। এই সময় গুলি ও পেলেটের আঘাতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও আহত হয়েছেন।

Manual6 Ad Code

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়রা আটক থাকা তরুণদের মুক্ত করতে নিরাপত্তা বাহিনীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছিল।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code