কিয়ারার মতো ফিগার চান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: বলিউড তারকা কিয়ারা আদভানি। ২০১৪ সালের ফুগলি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন। শোনা যাচ্ছে বলিউডের আরেক তারকা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিয়েরপিঁড়িতে বসতে চলেছেন কিয়ারা আদভানি।

Manual8 Ad Code

সুদর্শনা এই তারকা জানালেন তার স্লিম ফিগারের রহস্য। জেনে নিন তার ডায়েট চার্ট।

Manual3 Ad Code

সকালে ঘুম থেকে উঠেই এক কাপ হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করেন কিয়ারা। এই পানীয় শরীরকে ডিটক্সিফাই করে। এরপরেই ব্রেকফাস্টে ওটস ও ফল খান। ফলের মধ্যে থাকে আপেল, কমলালেবু অথবা বেরি জতীয় ফল। এর মধ্যে কার্ব ও ফাইবার থাকে।

Manual6 Ad Code

শরীরচর্চার আগে কিয়ারা আপেল আর পিনাট বাটার খান। কিয়ারার কথায় এটি খুবই ভাল প্রি ওয়ার্ক আউট স্ন্যাক।

দুপুরে বাড়ির রান্নাই খান কিয়ারা। সাধারণত রুটি, তরকারি, অঙ্কুরিত ছোলার তরকারি, ঢ্যাঁড়শ, কুমড়ার তরকারি। কিয়ারার পছন্দের খাবার হল পনির। সব রান্নাতেই সামান্য লেবু দেওয়া থাকে।

ডিনারে মাছ খেতে পছন্দ করেন কিয়ারা। অভিনেত্রীর পছন্দের মাছ স্যামন। সঙ্গে থাকে রুটি। কিয়ারা রোজ সকালে ২ ঘণ্টা শরীরচর্চাও করেন এর সঙ্গে।

Manual6 Ad Code

কিয়ারা অতিরিক্ত লবণ ও চিনি খাওয়া থেকে নিজেকে বিরত রাখেন। কিন্তু চকোলেট খেতে খুব পছন্দ করেন। তাই ডার্ক চকোলেট খান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code