কিলোমিটারে ৬০ পয়সা বাড়লো লঞ্চ ভাড়া, ধর্মঘট প্রত্যাহার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ 

ডিজেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে বাসের পর বাড়লো লঞ্চ ভাড়াও। কিলোমিটার প্রতি ৬০ পয়সা বাড়িয়ে ২ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ সর্বনিম্ন ১৮ টাকা থেকে বাড়ি ৩০ টাকা করা হয়েছে।

 

Manual3 Ad Code

 

রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠকে এ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করা হয়।

Manual5 Ad Code

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমদ জানান, লঞ্চ ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

বৈঠকে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। বিকেল থেকে শুরু হয়ে  বৈঠক চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল ইসলাম ভূঁইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমানসহ লঞ্চ মালিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code